১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

“২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে” বড় চ্যালেঞ্জ কুণালের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুভেন্দু অধিকারীকে বড়সড় হুঁশিয়ারি কুনাল ঘোষের। ২৪ ঘন্টার মধ্যে সত্যকে সামনে আনবেন বলে তাঁর চ্যালেঞ্জ।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।”

শুক্রবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের আরও অভিযোগ, ”বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন।” কে আনবেন প্রকাশ্যে? এ বিষয়ে অবশ্য তৃণমূল মুখপাত্রের দাবি, তা তিনি জানেন না। তবে সব তৈরি আছে। কেউ না কেউ তা ফাঁস করবেন।

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে” বড় চ্যালেঞ্জ কুণালের

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার