সেখ সামসুদ্দিন,১ নভেম্বর : ভারত সরকার দ্বারা অনুমোদিত ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি মেমারি ১ ও ২ নং ব্লকের কৃষকদের এবং কৃষি ও সহযোগী কার্যের সার্বিক সহযোগিতা ও উন্নয়নের জন্য (এফপিসি) খয়েরপুর গ্রামে চালু হওয়ার পর চাষিদের বীজ, গাছের চারা প্রদান ও প্রশিক্ষণ ইত্যাদি কাজ করে চলেছে সংস্থা। আই সি এ আর এন্ড সি আর আই জে এ এফ ডাইরেক্টর ডঃ গৌরাঙ্গ করের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় পূর্ব বর্ধমানের কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ও প্রধান ডঃ এস কে মহঃ আজিজুর রহমানের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবির চলছে এবং চাষীদের সমস্ত রকম সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বুদবুদ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ দীপঙ্কর ঘড়ুই ও স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার চাষীবৃন্দ। মহারাজের প্রচেষ্টায় এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সহ এলাকার মানুষের উন্নয়নে কাজ করার পাশাপাশি কৃষক, মৎস্য চাষী ও প্রাণী পালকদেরও উন্নয়নের ব্রত নিয়ে ‘মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড’ নামে এফপিসি কাজ করছে। সোম ও মঙ্গলবার দুই দিন প্রশিক্ষণ দেওয়া হয় কেঁচোসার ও মাটি পরীক্ষা বিষয়ক। প্রশিক্ষণ শেষে সরিষা ও মুসুরের বীজ বন্টন করা হয় চাষিদের মধ্যে। এই দুইদিনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন ৩০ জন কৃষক এবং প্রশিক্ষণ শেষে ৪০ জন কৃষকের হাতে বীজ দেওয়া হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























