সেখ সামসুদ্দিন : ২৭নভেম্বর,মেমারি থানার বাগিলা অঞ্চলের জিটিরোড নুদীপুর মোড়ে ভারতের সংবিধান রচয়িতা ভারতরত্ন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের একটি পূর্ণবয়ব মূর্তি স্থাপন এবং আবরণ উন্মোচন করা হয়। এই উপলক্ষ্যে আজ সকালে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মেমারি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির করা হয় ও সেখানে ৪২ জন রক্ত দেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। দুপুরে মেমারি চকদিঘী মোড় থেকে নুদিপুর পর্যন্ত মতুয়া সংঘ ও আদিবাসী নৃত্য সহযোগে বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালিতে মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, উদ্বোধক ডাঃ সুশীল মুর্মু, প্রফেসর ও মতুয়া সাহিত্যিক বিরাট বৈরাগ্য, কমিটির কার্যকরী সভাপতি তারকনাথ সাহা, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ও কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, মতুয়া সংঘের কৃষ্ণপদ বিশ্বাস, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় পাল, টিডিএস-এর সোমাই হাঁসদা, বাপি কিস্কু, সরকার মান্ডি প্রমুখ। প্রায় ১২ ফুট উচ্চতার বাবা সাহেবের মূর্তি উদ্বোধন করেন ডাঃ সুশীল মুর্মু ও বিধায়ক নার্গিস বেগম। মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত লোকশিল্পী রফিকুল ইসলাম খান। স্বাগত ভাষণ নিত্যানন্দ ব্যানার্জী, বিধায়ক নার্গিস বেগম সহ প্রধান বক্তা প্রফেসর ডঃ বিরাট বৈরাগ্য, ডঃ সনৎ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিত্যানন্দ ব্যানার্জী জানান পূর্ব বর্ধমান জেলায় প্রথম বাবাসাহেবের পূর্ণ বয়াব মূর্তি স্থাপন হল। স্মৃতি রক্ষা কমিটি এখানেই থেমে থাকবে না। আগামীতে আরো মানুষের সহযোগিতায় সামাজিক কাজ করে যাবেন। যার মধ্যে ভিখারিদের জন্য বিনা পয়সার মধ্যাহ্নভোজ সহ আরও কিছু কর্মসূচি নেওয়া হবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি থানার জিটিরোডে নুদীপুর মোড়ে ভারতরত্ন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের একটি পূর্ণবয়ব মূর্তি স্থাপন করা হয়
-
নতুন গতি - আপডেট : ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















