১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

সন্দেহের বশে স্ত্রীকে খুন ! বাঁচাতে গিয়ে আহত দম্পতির ১১ বছর বয়সি মেয়েও

  • নতুন গতি
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
  • 15

নিজস্ব সংবাদদাতা : ছুরির আঘাতে কুপিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। সোমবার সকালে চা‍‍ঞ্চল্যকর এই ঘটনা উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকার। অভিযুক্ত সাজিদ সন্দেহের বশে স্ত্রীকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বাবার আক্রমণ থেকে মাকে বাঁচাতে গিয়ে আহত দম্পতির ১১ বছর বয়সি মেয়েও।

রবিবার রাত ১.০৬ মিনিটে পুলিশের কাছে খবর আসে যে ৩৬ বছর বয়সি এক ব্যক্তি ছুরির আঘাতে গুরুতর জখম করেছে তার ৩২ বছরের স্ত্রীকে। আহত মহিলাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে নিহত বধূর ঘাড়ে, বুকে ও বাঁ হাতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যে ছুরি দিয়ে তাকে আঘাত করেছে স্বামী, সেটিও উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত সাজিদ একটি মোবাইল সারাইয়ের দোকান চালাত। কিন্তু বর্তমানে সে ছিল কর্মহীন। ইদানীং সে সন্দেহ করত তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সন্দেহের বশে স্ত্রীকে খুন ! বাঁচাতে গিয়ে আহত দম্পতির ১১ বছর বয়সি মেয়েও

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার