০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩
০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩

সরকারি রেটে বালি না মেলায় থমকে আবাস যোজনার কাজ

নিউজ ডেস্ক: সরকারি রেটে বালি না মেলায় থমকে আবাস যোজনার কাজ, পান্ডবেশ্বরে রাজমিস্ত্রি ও ট্রাক্টর চালকদের বিক্ষোভ

পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরে সরকারি নির্ধারিত দামে বালি না পাওয়ার অভিযোগে মঙ্গলবার বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন রাজমিস্ত্রি, ট্রাক্টর চালক ও আবাস যোজনার উপভোক্তারা। তাঁদের অভিযোগ, আগে যে বালি অনেক কম দামে পাওয়া যেত, এখন তা চড়া দামে কিনতে হচ্ছে। ফলে সরকারি আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের কাজ কার্যত থমকে গেছে।

বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার পাশাপাশি অন্যান্য নির্মাণকাজও বালির অভাবে বন্ধ হয়ে পড়েছে। এর জেরে বহু রাজমিস্ত্রি ও শ্রমিক কাজ হারিয়েছেন। তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘদিন চললে জীবিকা সংকটে পড়তে হবে।

আবাস যোজনার উপভোক্তারাও জানান, সরকারি নির্ধারিত মূল্যে বালি না পেলে প্রকল্পের ঘর নির্মাণ শেষ করা সম্ভব নয়। তাই দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।

এ বিষয়ে পান্ডবেশ্বরের বিডিও গোপাল সরকার জানান, বিক্ষোভকারীদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সুপারিশ করা হবে।

পরাজয়ের মুখ থেকে মিশরের বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি রেটে বালি না মেলায় থমকে আবাস যোজনার কাজ

আপডেট : ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার