১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩

কেশপুরে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন , স্বাস্থ্য পরীক্ষা শিবির

  • নতুন গতি
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার
  • 5

সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি,মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সমব্যথীর উদ্যোগে কেশপুরের মিশ্রীচকে এক চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন , স্বাস্থ্য পরীক্ষা শিবির, কম্বল বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ হলো বুধবার। আশেপাশের প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের মানুষ আজকের এই ক্যাম্পে আসেন। বিশিষ্ট ডাক্তার বাবুরা এই ক্যাম্পে উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা করেন এবং যাদের অপারেশনের প্রয়োজন তাদেরও বিশেষ ব্যবস্থা করা হয় এই শিবির থেকে।

এদিন ও শিবির থেকে কয়েকশ কম্বল বিতরণ করা হয়। এদিনের শিবিরের উপস্থিত ছিলেন কেশপুর থানার ASI অপূর্ব মন্ডল বাবু, সমব্যথীর অন্যতম কর্ণধার ফকরুদ্দিন মল্লিক সহ আমিনুল ইসলাম খান, জগন্নাথ পাত্র, রাশেদ আলী, শাজাহান মন্ডল, জাহির মল্লিক প্রমুখ।
সমব্যথীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কেশপুর থানার বড়োবাবু।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুরে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন , স্বাস্থ্য পরীক্ষা শিবির

আপডেট : ২৩ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার