১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

মমতার ডাকে রাজ্যে ভোট প্রচারে আসছেন কেজরিওয়াল

নতুন গতি ওয়েব ডেস্ক: অতীতে বেশ কয়েকবার প্রকাশ্যেই নিজেকে মমতা দিদির ‘ভাইয়া’ বলে উল্লেখ করেছেন তিনি। বাংলার বিধানসভা নির্বাচনের আগে সেই দিদির পাশে দাঁড়াতে এবার এক পায়ে খাড়া আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের অন্যান্য নেতারা। এই মুহূর্তে তাঁরা অপেক্ষা করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোনের। তাঁর আমন্ত্রণ পেলেই বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতে দিল্লি থেকে ১৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় পৌঁছে যাবেন অরবিন্দ কেজরিওয়ালরা।

প্রসঙ্গত, মমতা এবং কেজরিওয়াল জাতীয় রাজনীতির নয়া ‘তৃতীয় মোর্চা’-র অন্যথতম জনপ্রিয় দুই মুখ। বার বার নানা ইস্যুতে যাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। কখনও কলকাতায় মমতার মঞ্চে উপস্থিত থাকতে ছুটে গিয়েছেন কেজরিওয়াল। গত বছর শেষের দিকে আইপিএস অফিসারদের বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। আবার মমতাও কেজরিওয়ালের পাশে থাকার বার্তা দিয়েছেন বার বার।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতার ডাকে রাজ্যে ভোট প্রচারে আসছেন কেজরিওয়াল

আপডেট : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার