সংবাদদাতা : ১৮ই জানুয়ারি,শনিবার,মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর নির্দেশে বৈষম্যমূলক নাগরিকত্ব সংবিধান বিরোধী কালা আইন N.R.C এবং CAA এর বিরুদ্ধে কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল শান্তি পূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়। মহ. রহমতুল্লাহ সিঙ্গারের উদ্বোধনী সঙ্গীতের মধ্যেই শুরু হয় বেলা ২ঘটিকায়। উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সংসদে জেলা সভাপতি আবুতাহের খান, এবং সাগরদিঘী বিধায়ক জেলা চেয়ারম্যান শ্রী সুব্রত সাহা, এছাড়া নুরজামাল, রাজা, কিশমত আলি, মোঃ নেজামুদ্দিন প্রমূখ। উক্ত সভায় আবুতাহের খান বলেন আমরা বেচে থাকতে বাংলায় N.R.C হতে দিবনা এবং আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট নিয়ে অযথা টেনশন করবেন না ছুটোছুটি করবেননা, NRC মানছিনা মানবো না অযথা আতংকিত হবেন না, কোন গুজবে কান দেবেন না, শান্তি পূর্ণ ভাবে আমরা সবাই মিলে শান্তিপূর্ণ ভাবে NRC বিরোধী আন্দোলন চালিয়ে যাব ।

১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
কাবিলপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ N.R.C এবং CAA এর বিরুদ্ধে
-
নতুন গতি - আপডেট : ১৮ জানুয়ারী ২০২০, শনিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























