১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

“এটা রাজনৈতিক প্রতিহিংসা” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করা নিয়ে সোমবার কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”এটা রাজনৈতিক প্রতিহিংসা। অভিষেককে বারবার বিরক্ত করা হচ্ছে এভাবে। যখন-তখন ডেকে পাঠানো হচ্ছে। কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করুক কিন্তু এভাবে হেনস্তা কেন? এসব সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে ব্যুমেরাং হতে পারে। আজ একটা দল ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ঠিক রাখতে হবে। সেটাই গণতন্ত্রের পক্ষে কাম্য।”

তিনি আরো বলেন, ”গণতন্ত্রে এটা হয় যে কোনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হতে পারে, কারও নাও হতে পারে। আমি তো সিপিএমের কাউকে টাচও করিনি। ওরা আমাদের যুব রাজনৈতিক নেতাদের সহ্য করতে পারছে না। আজ আপনারা ক্ষমতায় আছেন, তাই এসব করছেন। কাল আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন তো অন্য কেউ আসবে। তারাও তো এটাই করবে।”

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“এটা রাজনৈতিক প্রতিহিংসা” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার