২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

‘ইনসাফ যাত্রা’য় হাঁটা সকলের গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ‘ইনসাফ যাত্রা’য় লালের বদলে আকাশি নীলের প্রভাব। মিছিলে হাঁটা সকলের গায়ে আজ ভারতীয় ক্রিকেট দলের জার্সি। ‘বিরাট’ জার্সি পরেই হাঁটলেন দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বার্তা একটাই, দেশের আবেগ আগে।

নবগ্রামের এই ইনসাফ যাত্রায় মীনাক্ষীদের সহযাত্রী হলেন অভিনেতা দেবদূত ঘোষ। তিনি বরাবরই বামপন্থী বলে পরিচিত। এমনকী গত বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে প্রার্থীও হন। পরাজিত হলেও দলের কাজে থাকেন সবসময়। তাঁর গায়েও ভারতীয় ক্রিকেট দলের জার্সি। দলের জেলা সভাপতি জানান, ”ইন্ডিয়ার প্রতি তো আমাদের সকলের শ্রদ্ধা আছে। ভারতীয় জাতীয়তাবোধে আমরা, যুবরা উদ্বুদ্ধ। আজ আমরা বিশ্বকাপ খেলা নিয়েও মাতছি।”

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘ইনসাফ যাত্রা’য় হাঁটা সকলের গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, রবিবার