১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

বাড়তে চলেছে দৈনিক কাজের সময়! ৮ থেকে হতে পারে ১২ ঘন্টা

দেবজিৎ মুখার্জি: বাড়তে চলেছে এবার দৈনিক কাজের সময়। ‘ডিউটি আওয়ার’ ৮ ঘন্টার জায়গায় হতে পারে ১২ ঘণ্টা অবধি। এমনই নিয়ম আসতে চলেছে কেন্দ্রীয় শ্রম আইনে। তবে সুখবর, তবে মিলতে পারে সপ্তাহে তিন দিন ছুটিও।

সূত্রের খবর, দেশের সব রাজ্যগুলি এখনও ওই সংস্কার সংক্রান্ত ‘রুল’ তৈরি করে উঠতে পারেনি। সেই প্রক্রিয়া ঠিকঠাক শেষ হলে তিন মাস পর ১ জুলাই থেকে কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। আরও জানা গিয়েছে, ওই পরিবর্তনের ফলে এক জন কর্মীর বেতনবাবদ হাতে টাকা কমে আসার সম্ভাবনা রয়েছে। তেমনই পিএফ এর অনুদান বাড়ার সম্ভাবনাও প্রবল।

নতুন নিয়মে দেশজুড়ে ন্যূনতম বেতন কার্যকর করা হবে। নয়া শ্রমবিধি অনুযায়ী, ৯-১২ ঘণ্টার শিফট করতে হতে পারে কর্মচারীদের (আগে ছিল ৮-৯ ঘণ্টা)। যাঁরা দৈনিক ১২ ঘণ্টা কাজ করবেন, তাঁরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন। প্রতি পাঁচ ঘণ্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি নেওয়া যাবে। দেশের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের আওতায় আসবেন। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাড়তে চলেছে দৈনিক কাজের সময়! ৮ থেকে হতে পারে ১২ ঘন্টা

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার