মোঃ ইজাজ আহামেদ: আজ ২৪ শে এপ্রিল বিকেলে মুর্শিদাবাদ জেলার বুদ্ধিজীবী মঞ্চ, লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ ও কোভিড কেয়ার নেওয়ার্ক-এর যৌথ উদ্যোগে অরঙ্গাবাদে অনুষ্ঠিত হল অক্সিজেন অন হুইল প্লান্টের উদ্বোধন। অতিমারী করোনাকালে বিনামূল্যে এলাকায় অক্সিজেনের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। তাঁরা আরো জানান কোভিড আক্রান্তদের পাশাপাশি যেকোন অক্সিজেন ঘাটতি সংক্রান্ত রোগীদের এই অক্সিজেন অন হুইল প্ল্যান্ট সরবরাহ করা হবে। সেই সঙ্গে এলাকার ডাক্তার ও সমাজসেবীদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে এবং এই সেবা পৌঁছে দেওয়ার সুবিধার্থে একটি নম্বর দেওয়া হয়েছে। এদিন এই কর্মসূচির একান্ত আপন লজকে দপ্তর হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক গুলজার হোসেন মহাশয়, সভাপতি মাননীয় জুলফিকার আলি মহাশয়, সদস্য এ কে এম হাসানুজ্জামান(টুটুল), সব্যসাচী মহাশয়, আব্দুর রশিদ মহাশয়, ডাক্তার জাকির হোসেন ও অন্যান্যরা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















