সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো ক্লিপ প্রকাশ করুক, পশ্চিমবঙ্গে ১০০ পেরেবো না BJP : প্রশান্ত কিশোর
নতুন গতি নিউজ ডেস্ক : চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিয়ো টেপে শুরু হয়েছে তীব্র জল্পনা। সেই অডিয়ো টেপে প্রশান্ত কিশোরের মুখে শোনা যাচ্ছে, তাঁর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই বিজেপিকে সরকারকে দেখতে চান। দুই তৃতীয়াংশ বাম সমর্থকও বিজেপিকে চায়। অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করলেও প্রশান্তের দাবি, এটা আংশিক।
I am glad BJP is taking my chat more seriously than words of their own leaders!😊
They should show courage & share the full chat instead of getting excited with selective use of parts of it.
I have said this before & repeating again – BJP will not to CROSS 100 in WB. Period.
— Prashant Kishor (@PrashantKishor) April 10, 2021
তিনি বলেন ক্লাব হাউস রুমে প্রশান্ত কিশোরের সঙ্গে দিল্লির সাংবাদিকদের কথোপকথনের একাংশ টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। প্রশান্ত কিশোর টুইটারে লিখেছেন,”খুশি হয়েছি এটা জেনে, বিজেপি নিজের নেতাদের চেয়ে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, এবারও বলছি, পশ্চিমবঙ্গে ১০০ পেরেবো না বিজেপি।”
ভোটকৌশলী প্রশান্ত কিশোর বিজেপিকে রিতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নির্বাচিত অংশ নিয়ে মাতামাতি করছে বিজেপি। সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো টেপ প্রকাশ করুক। পাশাপাশি তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে বিজেপি একশোটা আসন পার করতে পারবে না।
নতুন গতি 

























