নিজস্ব সংবাদদাতা, কেশপুর:-শুক্রবার বিকেলে বজ্রপাতে এক কিশোর মারা যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার দোগাছিয়া গ্রামে। মৃত কিশোরের নাম আরিয়ান খান(১৪)। গ্রামের বাসিন্দা মিরাজ আলী জানিয়েছেন, ঐ কিশোরটি তার পিতা হারুম খানের সঙ্গে নিকটবর্তী মাঠে ধানক্ষেতে ধান জড়ো করতে গিয়েছিল । হঠাৎ মেঘ ধরে বজ্রপাত পড়ে। কিশোরটি বজ্রপাতের শব্দে মারা যায়। মৃত দেহটি কে নিকটবর্তী কেশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















