নতুন গতি ওয়েব: সোমবার শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর রেলস্টেশনে রেলের পক্ষ থেকে জারি করা হকার উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। রেলস্টেশনের উপরে থাকা হকার এবং সংলগ্ন রেলকলোনির প্রায় ৫০০ বাসিন্দা এই নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। উচ্ছেদের প্রতিবাদে সকাল দফায় দফায় রেলওয়ে হকার্স ইউনিয়নের যৌথ কমিটির উদ্যোগে প্ল্যাটফর্মে মিছিল করেন হকারেরা। এদিকে গন্ডগোল এড়াতে রেল পুলিশ মোতায়েন করা হয় স্টেশনে। তবে রেলের পক্ষ থেখে এ নিয়ে এখনও পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হকার উচ্ছেদকে কেন্দ্র করে লক্ষীকান্তপুর রেলস্টেশনে উত্তেজনা
-
নতুন গতি - আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























