২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

সরকারি বাস চললেও, বনধে সাড়া মিলছে চাঁচল এলাকায়

উজির আলী, নতুন গতি, চাঁচল: ০৮ জানুয়ারী
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার বনধকে ঘিরে গোটা রাজ্যের সাথে মালদহের চাঁচলেও রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। বুধবার এই বনধকে সফল করে তুলতে চাঁচল বাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে চাঁচল নেতাজি ষ্ট্যান্ডে জমায়েত হয় সমর্থকরা।
পাশাপাশি এই বনধে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাঁর জন্য গোটা চাঁচল শহরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন চাঁচল ডিপো থেকে সরকারি বাসও চলতে দেখা গেছে।যদিও সরকারি বাস গুলিতে যাত্রী সংখ্যা ছিল নগণ্য। বেসরকারি বাস পরিষেবা ব্যাহত লক্ষ্য করা যায় এদিন চাঁচল নজরুল টার্নমিনাসে। ধর্মঘটের জন্য অন্যদিনের তুলনায় এদিন চাঁচল সদরের রাস্তাঘাট ছিল শুনশান।
তবে এলাকার প্রাথমিক, অঙ্গনওয়াড়ি ও উচচ বিদ্যালয় গুলি অধিকাংশ খোলা দেখা গেছে। যদিও কোথাও গ্রামীন ভিতরে ধর্মঘট সমর্থকদের উদ্যোগে বিদ্যালয় খুলতে পারেনি। বুধবার ছিল চাঁচলের সাপ্তাহিক হাট। হাটে ব্যবসায়ী ও ক্রেতা শূন্য লক্ষ্য করা যায়। চাঁচল দৈনিক বাজারের একই রুপ। তবে গ্রামীন বাজার গুলি রমরমিয়ে চলেছে এদিন।
সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, বাম কংগ্রেসের ডাকা বনধে সর্বাত্মক সাড়া মিলছে। এই বনধ শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। তিনি আরও বলেন, ছোট গাড়ি ও বেসরকারি বাস চোখে পরা না গেলেও সরকারি বাস পুলিশের সহযোগিতায় বের করা হচ্ছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি বাস চললেও, বনধে সাড়া মিলছে চাঁচল এলাকায়

আপডেট : ৮ জানুয়ারী ২০২০, বুধবার