১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

গলসিতে সর্পদংশনে মৃত্যু হল এক মহিলার

  • নতুন গতি
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 62

নিজস্ব সংবাদদাতা : গলসিতে সর্পদংশনে মৃত্যু হল এক মহিলার মৃতের নাম শুকরুনা বিবি। বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গলসি থানার ইটারু গ্রামের বাসিন্দা। মৃতার আত্মীয় মাখন মোল্লা জানান, গত ২৯ নভেম্বর দুপুর বেলায় বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ছাগল আনতে গিয়েছিলেন শুকরুনা বিবি। ওই সময় আচমকা তাকে সাপে কামড়ায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানেই তার চিকিৎসা চলে। তবে বুধবার বেলা সাড়ে বারোটার সময় তার মৃত্যু হয় বলে জানান মাখন বাবু।

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে সর্পদংশনে মৃত্যু হল এক মহিলার

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার