২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গলসিতে সিপিআইএম এর পদযাত্রা

আজিজুর রহমান,গলসি : দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে পদযাত্রা করলো সিপিআইএম গলসি ২ নং এরিয়া কমিটি। এদিন গলসি অঞ্চলের দরবারপুর গ্রাম থেকে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ও ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার সূচনা করেন কৃষক নেতা তথা সিপিআইএম এর জেলা সম্পাদক  সৈয়দ হোসেন। পদযাত্রাটি দরবারপুর থেকে দয়ালপুর ও খেতুড়া হয়ে গলসির স্টেশনে আসে। সেখান থেকে আবার বাবলা ও গলসি গ্রাম প্রদক্ষিন করে। পদযাত্রার শেষে গলসির বাজারে একটি সংক্ষিপ্ত পথ সভার করা হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনের নেতা আভাস রায় চৌধুরী সহ দলীয় নেতারা। এছাড়াও ৩১ শে আগষ্টে তাদের আন্দোলনে গলসির যে চারজন কর্মী জেল খেটেছিলেন তাদের ফুলমালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে সিপিআইএম এর পদযাত্রা

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার