নতুন গতি, আজিজুর রহমান, গলসি : গলসির সারুল গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। দলীয় কর্মীদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করেন গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী ও তৃণমূল নেতা শৈলেন হালদার। যেখানে উপস্থিত ছিলেন, এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা ও পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা। এদিন দলের বেশ কিছু কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। তাছাড়া এলাকার মানুষকে আনন্দ দিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে দলীয় কর্মীদের পঞ্চায়েত ভোটের প্রস্তুতির বার্তা দেওয়া হয়। তাছাড়া আরও বেশি বেশি জনসংযোগ বাড়াতে বার্তা দেওয়া হয়। তৃণমূল নেতা শৈলেন হালদার জানান, তাদের দলনেত্রীর নির্দেশ ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছে। তারাও এলাকার কর্মীদের উৎসাহিত করতে ওই আয়োজন করেছেন। এদিন তারা বেশকিছু পুরাতন কর্মীদের সম্মানিত করেন।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















