নিউজ ডেস্ক: শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি হল একেবারে শেষ মুহূর্তে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে গেল রবার্তো মার্তিনেজের দল।
শুক্রবার (৩ জুলাই) ভোরে টরন্টোয় নকআউট ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগিজরা।
প্রথমার্ধে দুটি দলই আক্রমণে থাকলেও গোল করতে ব্যর্থ হয়।
বিরতি পর দু’টি দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৫৩ মিনিটে প্রথম গোলটি পায় ক্রোয়েশিয়া।ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ইয়োসিপ স্তানিশিচের নিখুঁত পাস বক্সের ভেতর দিয়ে গিয়ে পৌঁছে যায় ইভান পেরিসিচের কাছে। অভিজ্ঞ এই উইঙ্গার কোনো ভুল করেননি জালে বল পাঠাতে।
৬০ মিনিটে আসে পর্তুগালের সমতার গোলটি। পেনাল্টি থেকে পর্তুগালকে সমতায় ফেরান রোনাল্ডো।
ম্যাচের ৭৫ মিনিটে ক্রোয়েশিয়ার একটি নিশ্চিত গোল বাঁচান দিয়োগো কস্তা। মাতেও কোভাচিচের প্রথম শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটটিও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক।
এরপর রোনাল্ডেকে তুলে পর্তুগাল কোচ। তার পরিবর্তে মাঠে নামেন রুবেন নেভেস। ম্যাচের ৯৪ মিনিটে গনসালো রামোসের গোলে জয় নিশ্চিত হয় পর্তুগালের। আর শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া একটি গোল করেছিল। কিন্তু অফসাইডে গোল বাতিল হওয়ায় বিশ্বকাপের স্বপ্ন শেষ ক্রোয়েশিয়ার।
কোয়াটার ফাইনালে পর্তুগাল খেলবে স্পেনের সঙ্গে।
নতুন গতি 



















