হামিম হোসেন মণ্ডল, রানীনগর : শনিবার আল আলাম মিশনে পতাকা শিল্পগোষ্ঠী পরিচালিত জি ডি মেরিট স্কলারশিপ প্রদান করা হলো আনুষ্ঠানিক ভাবে। মুর্শিদাবাদ জেলার গরীব দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে এই বৃত্তি তুলে দেয় দানবীর মোস্তাক হোসেনের সংস্থা পতাকা শিল্পগোষ্ঠী। এম বি বি এস, নার্সিং, আইন, পি এইচ ডি সহ বিভিন্ন পেশাদারী কোর্সে পাঠরত গরীব অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এই স্কলারশিপ তুলে দেয়। সেখানে উপস্থিত ছিলেন পতাকা শিল্পগোষ্ঠীর আধিকারিক সহিদুল ইসলাম খান, প্রাক্তন প্রিন্সিপাল ড. মুজিবর রহমান, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শেদ, আল আলাম মিশনের সহ-সম্পাদক আব্দুল বারী প্রমুখ বিশিষ্ট জনেরা। প্রসঙ্গত, এই স্কলারশিপ প্রতি ছ’মাস অন্তর প্রদান করে থাকেন বাংলার দানবীর শিল্পপতি তথা পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার আলহাজ্ব মোস্তাক হোসেন। এদিন ৯৩ জনের হাতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
পতাকা শিল্পগোষ্ঠী পরিচালিত জি ডি স্কলারশিপ দেওয়া হলো আল আলাম মিশনে
-
নতুন গতি - আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




















