১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

বিনামূল্যে স্যানিটাইজার বিতরণের উদ্যোগ

  • নতুন গতি
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার
  • 39

নতুন গতি,মালদা: করোণা আবহে অভিনব উদ্যোগ নিল একটি আগরবাতি কোম্পানি। মূলত এই কোম্পানির উদ্যোগে মালদা জেলাজুড়ে বিনামূল্যে স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নেওয়া হলো। এই মর্মে আজ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার মধ্যে দিয়ে জেলাজুড়ে স্যানিটাইজার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উত্তম বসাক, কোম্পানির পক্ষ থেকে দিব্যেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উত্তম বসাক আগরবাতি কোম্পানির এই উদ্যোগকে সাধুবাদ জানায়। তিনি আরো জানান এই আগরবাতি কোম্পানির উদ্যোগে করোনা যুদ্ধে শামিল চিকিৎসক-নার্স, পুলিশ কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হবে স্যানিটাইজার।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিনামূল্যে স্যানিটাইজার বিতরণের উদ্যোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার