২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ৪ জন কিশােরের

নতুন গতি নিউজ ডেস্ক : স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ৪ জন কিশােরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও চারজন। মৃতদের মধ্যে একজন দুর্গাপুরের এবং তিন জন বাঁকুড়ার বাসিন্দা।

দুর্গাপুরের কিশােরের পরিচয় জানা গেলেও, বাকি তিনজনের পরিচয় এখনও জানা যায়নি। সােমবার রং খেলে দুর্গাপুরের কোক ওভেন থানার করঙ্গপাড়ার সাত বন্ধু দামােদর নদে স্নান করতে নামে। দুর্গাপুরের ব্যারেজের ডাউনস্ট্রিমের দিকে ১২ নম্বর লকগেটের কাছে তারা দামােদরে নেমেছিল। একই সময় বড়জোড়ার দিক থেকে বাঁকুড়ার তিন জনও নদে নামে। এরা ওই সাতজনেরই পূর্ব পরিচিত ছিল বলে খবর। এদিকে, স্নান করতে নামার পর বড়জোড়ার তিন কিশোর জলে ডুবে যেতে থাকে। সেটা দেখতে পায় দুর্গাপুরের বাসিন্দা অভিরাজ গুপ্তা।

এরপরই নবম শ্রেণির পড়ুয়া অভিরাজ তিন বন্ধুকে বাঁচাতে যায়। কিন্তু তিন বন্ধুর সঙ্গে সেও তলিয়ে যায়। এরপরই বাকিদের চিৎকারে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারকার্যে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া এবং কোক ওভেন থানার পুলিশ। এরপর মৎস্যজীবীরাই আট জনকে উদ্ধার করেন। তাদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁকুড়ার তিন কিশাের এবং দুর্গাপুরের অভিরাজকে মৃত বলে ঘােষণা করেন চিকিৎসকরা। এদিকে,মর্মান্তিক এই ঘটনার কথা জানতে পেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।

দিল্লিতে চালু হয়ে গেলো ব্যাগ বইবার সঙ্গী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ৪ জন কিশােরের

আপডেট : ২৯ মার্চ ২০২১, সোমবার