২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুজাফ্ফরনগরে এক পুরুষকে গেছে বেঁধে তার সামনে তার স্ত্রীকে গনধর্ষণ করলো ৪জন

নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলার নাই মান্ডি থানা এলাকায় এক ব্যক্তিকে গাছে বেঁধে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করলো ৪জন এবং তা দাঁড়িয়ে উপভোগ করলো ৬জন।

জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সেই সময়ই দুষ্কৃতীদের পাল্লায় পড়েন ওই দম্পতি। বাইকে চেপে দশজন তাঁদের ধাওয়া করে। বেশ খানিকটা আসার পর দম্পতির রাস্তা আটকায় তারা। স্বামী ও স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় রাস্তার ধারের আম বাগানে। সেখানেই একটি গাছে অভিযুক্তরা বেঁধে ফেলে ওই ব্যক্তিকে। এরপর কার্যত তাঁর সামনেই মহিলাকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। বাকি ছ’জন সেই দৃশ্য আবার দাঁড়িয়ে ‘উপভোগ’ করে। গণধর্ষণের পর দম্পতিকে মুখ বন্ধ রাখতে বলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপর স্বামীর হাতের দড়ি খুলে তাঁকে উদ্ধার করে কোনওক্রমে নিজেদের গ্রামে ফেরেন ওই মহিলা। গত বুধবার পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। অভিযোগ দায়েরের পর মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই তদন্তে নেমে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত দশজন একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। তাদের মধ্যেই চারজনের বিরুদ্ধে উঠেছে গণধর্ষণের অভিযোগ। বাকি ছ’জন দাঁড়িয়ে ওই ঘটনা দেখে।

যোগীরাজ্যের ফের এমন ঘটনা নতুন করে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

এলিটের আলো ছাড়িয়ে গ্রাসরুটের স্বপ্নযাত্রা, কলকাতা ইয়ুথ ফুটবল লীগে উঠছে আগামী দিনের তারকারা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুজাফ্ফরনগরে এক পুরুষকে গেছে বেঁধে তার সামনে তার স্ত্রীকে গনধর্ষণ করলো ৪জন

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার