২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিং

নতুন গতি ওয়েব ডেস্ক: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংহকে গ্রেফতার করল ইডি। বুধবারই তাঁকে দিল্লির আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করা হয়েছে কেডি সিংহকে। ইডি-র সদর দফতরের আধিকারিকরা তাকে গ্রেফতার করল। কেডি সিং এর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। সেই টাকা একাধিক প্রভাবশালীর কাছে গিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি কর্তারা। এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছিল ইডি। জেরা করা হচ্ছিল অ্যালকেমিস্টকর্তা কেডি সিং কেও। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেডির ওপর নজরদারি চলছে বহুদিন ধরেই। দুই বছর আগে প্রায় ২ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সেই সময়েই দেশের বিভিন্ন জায়গায় কে ডি সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল৷ একে একে কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ে শো-রুম, পঞ্চকুলা ও হরিয়ানায় একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়ে৷ ২০১৬ সাল থেকে কে ডি সিং ও তাঁর সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সেবি৷ কেডি সিং ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের চিটফান্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে অবৈধ ভাবে ১ হাজার ৯১৬ কোটি টাকা তুলেছে৷ অ্যালকেমিস্ট দাবি করে, ২০১৫ সালে তারা সেবি-কে ১০৭৭ কোটি টাকা ফেরত দিয়েছে৷

সূত্রের খবর, গতকাল প্রাক্তন সাংসদকে প্রায় ছ’ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। সেই সময় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন কেডি সিং। বুধবার সকালেও তাঁকে দিল্লির ইডি অফিসে বসিয়ে জেরা করেন কর্তারা। সেই সময়ও তিনি একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না বলে অভিযোগ। এরপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। উল্লেখ্য, কেডি সিং-এর সংস্থার বিরুদ্ধে শুধু এ রাজ্যে নয়, পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডেও মামলা চলছে। তদন্ত করছে সিবিআই। এবার তাঁকে হেফাজতে নিয়ে অ্যালকেমিস্টের তোলা টাকা কারা পেয়েছেন, বিদেশে কোন মাধ্যমে পাচার হয়েছে, কারা তার সুবিধা পেয়েছে-এ সব জানার চেষ্টা চালাবে ইডি। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন ব্যবসায়ী কে ডি সিং।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিং

আপডেট : ১৩ জানুয়ারী ২০২১, বুধবার