১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিংক ম্যানেরা

নতুন গতি ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় এবারে আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিংক ম্যানেরা। মঙ্গলবার থেকে জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল সহ একাধিক ব্লকের প্রায় ১৩০ জন সদস্য অনশনে বসতে চলেছেন। এই বিষয়ে সোমবার শতাধিক কেএলও লিংক ম্যানেরা মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়ে অনশনে বসার কথা জানান সংবাদমাধ্যমে। এই বিষয়ে দুলাল বর্মন, হরিশ চন্দ্র বর্মনরা জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো চাকরি না মেলায় আগামীকাল থেকে তারা অনশনে বসবেন। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মূল স্রোতে ফিরে আসা কে এল ও লিংক ম্যানেদের স্পেশাল হোম গার্ড নিয়োগ করা হবে। এই ঘোষণার পর তারা বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চাকরির দাবি নিয়ে। কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় আগামীকাল থেকে তারা অনশনে বসছেনবলে জানান।

সর্বাধিক পাঠিত

গোপন সূত্রে খবর পেয়ে ৪ জনের ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের হাতে ধৃত ৪ দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্ররপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে হানা দিয়ে ৪ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চাচোল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে বটতলায় বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল।সেই সময় পুলিশ তাদের গ্রেফতার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি তরবারি(৩১ ইঞ্চি), শাবল ও টর্চলাইট উদ্ধার হয়েছে। প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের নাম নুর আলম (২১),জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনারপুর গ্রামে, নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলীচক এলাকায় ও মহম্মদ শরীফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়। রবিবার ৪ জনকে চাচল মহকুমা আদালতে পাঠানো হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত স্পেশাল হোম গার্ডে চাকরি না মেলায় আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিংক ম্যানেরা

আপডেট : ১৮ জানুয়ারী ২০২১, সোমবার