বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- বাঙালির শ্রেষ্ঠ আকর্ষনীয় খেলা ফুটবল,আজ ১৭ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় জেলার মধ্যে এই প্রথম থ্যালাসেমিয়া রুগীদের সাহাযার্থে ডায়মন্ড হারবার এসডিও মাঠে আলিঙ্গন ক্লাবের উদ্যোগে আয়োজিত মোহন বাগান ও ইস্ট বেঙ্গলের মধ্যে যারা দীর্ঘদিন খেলেছিলেন সেই সব খেলোয়ারদের নিয়ে সম্প্রীতির এক আকর্ষনীয় ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে দুই দুই গোলে ড্রোর মধ্যে সমাপ্তি ঘটে,খেলার ম্যান অফ দা ম্যাচ হয় মোহন বাগান দলের ক্যাপ্টেন রহিম নবী। খেলার শেষে থ্যালাসেমিয়া রুগীদের হাতে উদ্বিগত টাকা তুলে দেন ক্লাব সম্পাদক সাবির আহমেদ ও মহকুমা শাসক অঞ্জন ঘোষ,এছাড়াও উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন ও ক্রীড়া সম্পাদক বাকিবুল্লাহ এবং পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ও অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার শহরের মধ্যে এই আলিঙ্গন ক্লাব, সামাজিক কাজ কর্মে সারা বছর নিয়োজিত থাকে এবং এলাকায় সর্বসাধারণ মানুষের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যে এমন মহান উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ থেকে শুরু করে মহকুমা শাসক অঞ্জন ঘোষও। পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস আশ্বাসদেন ডায়মন্ড হারবার এ ফুটবল লীগ করার।
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
ডায়মন্ড হারবার এসডিও মাঠে থ্যালাসেমিয়া রুগীদের সাহাযার্থে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল এর ফুটবল প্রদর্শনী ম্যাচ! শেষে থ্যালাসিমা রুগীদের হাতে উদ্বীগত টাকা তুলে দেওয়া হয়
-
নতুন গতি - আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















