সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার দে গঙ্গাতে আঞ্জুমানে জমিয়াতে ওলামা দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা আবু কুয়াফা সিদ্দিকী, বলেন দীর্ঘদিন ধরে ইসরাইল প্যালেস্টাইনের উপরে অন্যায় ভাবে যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে আজ আমাদের এই প্রতিবাদ সভা। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর সভাপতি মাওলানা সিয়ামত আলী বলেন ভারত সরকারের বর্তমান নীতি বদল করে অবিলম্বে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানানো উচিত। তাহলে বিশ্বের মানচিত্রে এদেশের সম্মান অক্ষুন্ন থাকবে। হাফেজ আজিজ উদ্দিন, মাওলানা শাহনওয়াজ মন্ডল , মাওলানা আনোয়ার শাহ ,মাওলানা এসকে নুর আলী, মাওলানা ইসমাইল, মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মাহবুব বিল্লা , মাওলানা মনিরুল ইসলাম প্রমূখ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ফিলিস্তিনদের উপরে অন্যায় ভাবে ইসরাইলি হামলার প্রতিবাদ সভা।
-
নতুন গতি - আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























