২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

কৃষক আন্দোলন সহসা নারোদা রোজভ্যালি কাণ্ডে প্রতারিত গরিব মানুষের টাকা ফেরতের দাবিতে মালদায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের

নতুন গতি ওয়েব ডেস্ক: দিল্লিতে আন্দোলনরত কৃষকদের স্বার্থে এবং নারোদা, সারদা রোজভ্যালি কাণ্ডে প্রতারিত গরিব মানুষদের টাকা ফেরতের দাবিতে মালদার রাজপথে আন্দোলনে নামলেন কংগ্রেস বিধায়ক এবং কর্মীরা। এদিন মালদা জেলা কংগ্রেসের ডাকে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বে টাউন হল থেকে এক প্রতিবাদ মিছিলে অংশ নেন কংগ্রেস বিধায়ক এবং কর্মীরা। মালদা জেলার মানিকচক, হরিশ্চন্দ্রপুর বিভিন্ন বিধানসভার কংগ্রেস বিধায়করা মিছিলে পা মেলান। মিছিলে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলাম, বিধায়ক বিধায়ক ইশা খান চৌধুরী সহ শতাধিক কংগ্রেস কর্মীরা। মালদা শহর পরিক্রমা করে এই মিছিল মালদা প্রশাসনিক ভবন চত্বরে এসে জমায়েত হয়। এরপর একটি দাবি-দাওয়া জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কৃষক আন্দোলন সহসা নারোদা রোজভ্যালি কাণ্ডে প্রতারিত গরিব মানুষের টাকা ফেরতের দাবিতে মালদায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের

আপডেট : ৮ জানুয়ারী ২০২১, শুক্রবার