রাজু আনসারী, অরঙ্গাবাদ : CBSE বোর্ডের রেজাল্টে চমকপ্রদ সাফল্য পেলো সামশেররগঞ্জের জ্ঞান বিকাশ একাডেমী। সোমবারই প্রকাশিত হয় কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল। তাতেই কার্যত বাজিমাত করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুর স্টেশন মোড়ে অবস্থিত জ্ঞান বিকাশ একাডেমী। জ্ঞান বিকাশ একাডেমী সূত্রে খবর, এবছর CBSE বোর্ডের তত্বাবধানে মাধ্যমিক পরীক্ষায় বসেন ৮ জন ছাত্রছাত্রী। তার মধ্যে ৯৩ শতাংশ নম্বর পেয়ে সকলের সেরা হন তৌহিদ আলম। তার প্রাপ্ত নম্বর ৪৬৫. পাশাপাশি ৪৫০ পেয়ে প্রতিষ্ঠানের দ্বিতীয় হয়েছেন ইজাজ আলম। এদিকে ৯০ শতাংশের উপর দুইজন সুযোগ পাওয়ার পাশাপাশি ৮০ শতাংশের উপর নম্বর পেয়েছেন ৮ জন ছাত্রছাত্রী। প্রথমবার জ্ঞান বিকাশ একাডেমী থেকে CBSE বোর্ডের পরীক্ষায় বসেই সেরা সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ছাত্রছাত্রীরা। কৃতী ছাত্রছাত্রীদের সাধুবাদ জানান জ্ঞান বিকাশ একাডেমীর প্রিন্সিপাল সাইফুল্লাহ সিদ্দিক এবং সেক্রেটারি রেজিনা খাতুন। এদিকে জ্ঞান বিকাশ একাডেমীর দারুন সাফল্য হওয়ায় প্রতিষ্ঠানের সেরা দুই ছাত্রকে সম্মাননা প্রদান করে একাডেমি কর্তৃপক্ষ। ফুলের তোড়া, মিষ্টি মুখ দিয়ে অভিনন্দন জানানো হয় তৌহিদ আলম এবং ইজাজ আলমকে। শিক্ষকদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অভিভূত হন তারা। আগামীদিনে দুইজনেই ডাক্তার হতে চান বলেই জানান তৌহিদ আলম এবং ইজাজ আলম।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
CBSE বোর্ডের রেজাল্টে চমকপ্রদ সাফল্য পেলো সামশেররগঞ্জের জ্ঞান বিকাশ একাডেমী।
-
নতুন গতি - আপডেট : ১৪ মে ২০২৪, মঙ্গলবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















