২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

অন্নপূর্ণা ভাণ্ডারে নাম বাদ? প্রতিবাদে পথে মহিলা সমিতি

শিলিগুড়ি: অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে প্রকৃত যোগ্য মহিলাদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। যোগ্য মহিলাদের নাম কোনওভাবেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে সঠিকভাবে পৌঁছনোর দাবি তুলে মঙ্গলবার শিলিগুড়িতে আয়োজিত হল ‘শ্রমিক গর্জন’ কর্মসূচি।
এদিন দুপুরে বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। সংগঠনের কর্মী-সমর্থকদের মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে পৌঁছয়। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একাধিক দাবিদাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা।
আয়োজকদের অভিযোগ, সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত যোগ্য মহিলারা যাতে বঞ্চিত না হন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং বাদ পড়া যোগ্য মহিলাদের নাম পুনর্বিবেচনার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত সংগঠনের নেত্রী-নেত্রীদের বক্তব্য, “যোগ্যদের বাদ দিয়ে কোনও সামাজিক প্রকল্পের তালিকা তৈরি করা চলবে না।”

চোখ বাঁধা অবস্থায় ২৩.০৩ সেকেন্ডে ১০০টি ৫০০ টাকার নোট গুনে রেকর্ড মালদার দেবজিৎ বোস

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণা ভাণ্ডারে নাম বাদ? প্রতিবাদে পথে মহিলা সমিতি

আপডেট : ২৬ অগাস্ট ২০২৬, বুধবার