২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

জ্বালানি কাট সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু দুই মহিলার

উত্তরবঙ্গ: জঙ্গলের ভিতরে জ্বালানি কাট সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো দুই মহিলার।গুরুতর আহত হয়েছে আরো এক জন।মঙ্গলবার ঘটনাটি ঘটে গরুমারা সাউথ রেঞ্জের অন্তর্গত জঙ্গলে।নিহত ও আহত মহিলাদের বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার মুচি পাড়া এলাকায়।ঘটনায় সমগ্ৰ এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।মঙ্গলবার জঙ্গলের ভিতর থেকে এক মহিলা ও বুধবার সকালে অন্য মহিলার দেহ উদ্ধার করা হয়।

জানা যায়,মঙ্গলবার কয়েকজন মহিলা গরুমারা জঙ্গলের ভিতরে জ্বালানি কাট সংগ্রহ করতে যায়।ওই সময় একটি হাতি মহিলাদের উপর আক্রমণ করে।হাতির হানায় ববিতা ওঁরাও ও মফিজা বেগমের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।আজ সকালে গরুমারার কুনকি হাতি দিয়ে জঙ্গলের ভিতরে তল্লাশি করে এক মহিলার দেহ উদ্ধার করা হয়।দেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ।আজ সকালে মৃত ও আহতদের বাড়ি যান এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য গঙ্গা দেব রায় সহ সমাজসেবী হোসেন হাবিবুল হাসান,বাপন রায় প্রমুখ।বনদপ্তর সূত্রে জানা যায়,যেহেতু জঙ্গলের ভিতরে তাদের মৃত্যু হয়েছে তাই কোনো ক্ষতিপূরণ পাবেনা।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জ্বালানি কাট সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু দুই মহিলার

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার