২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দৃষ্টান্ত স্থাপন মহতী রক্তদানে

সুবিদ আলি মোল্লা : রক্তদান জীবন দান। মুমূর্ষু রোগীর কাছে জীবনের আহ্বান নিয়ে আসেন রক্তদাতারা। এমনই একজন দৃষ্টান্ত স্থাপনকারী রক্তদাতা হলেন অঞ্জন কুমার মিত্র। পেশায় অবসরপ্রাপ্ত রেল ইঞ্জিনিয়ার। অবসর জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটে যায় মানুষের সেবায়। বসিহাট সেবায়ন চক্ষু সংগ্রহ কেন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর পাশাপাশি বিজ্ঞান চেতনা মঞ্চের মনোত্তর দেহ দান ও চক্ষুদান আন্দোলনের অগ্রণী ভূমিকায় । থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে তিনি প্রচার ও সচেতনতা শিবিরের আয়োজন করেন।
মাত্র ১৮ বছর বয়সেই তিনি প্রথম রক্তদান শিবিরে রক্তদান করেন। সেই সূচনা পর্ব থেকে আজ বয়স ৬৬ ; ইতোমধ্যে ৮৩ বার মহতী মানব সেবায় রক্ত দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন । ১৪ই জুন,২০২৪ “বিশ্ব রক্তদাতা দিবস” উপলক্ষে স্বাস্থ্য ভবনের কেন্দ্রীয় অনুষ্ঠানে উনআশিবার স্বেচ্ছায় রক্ত দানের জন্য অঞ্জন মিত্রকে বিশেষ সম্মান প্রদান করলেন মাননীয় ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী মহাশয়। এটি রক্তদান উৎসবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গত বাইশে নভেম্বর ,২০২৫ বসিরহাট পিফা জনসেবা ট্রাস্টের পক্ষ থেকে ৬৬ বছরের জীবনে ৮৩ বার রক্তদান কে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় অঞ্জন কুমার মিত্র মহাশয়কে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দৃষ্টান্ত স্থাপন মহতী রক্তদানে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, বুধবার