২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

ফের বিস্ফোরক উদয়ন! হুমকি বিজেপিকে

নতুন গতি নিউজ ডেস্ক: ফের বিস্ফোরক উদয়ন গুহ। এদিন সরাসরি গেরুয়া শিবির কে আক্রমণ করে তাঁর বক্তব্য আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না। শুক্রবার তুফানগঞ্জ পুরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম সরকারের হয়ে প্রচারে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এর আগে গত ১৬ তারিখ, বাণেশ্বর এলাকায় গ্রেটার কোচবিহারের নেতা মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুষ্ঠান শেষের পরপরই ওই একই মঞ্চ থেকে আলদা রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা।

সেই বিষয় নিয়ে তিনি বলেন ”আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান থেকে ফেরার পর নিশীথ প্রামাণিক, মালতী রাভারা ওই মঞ্চ থেকেই আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ তাঁরা কিছুই বলার সাহস পাননি। পরে নেংটি ইঁদুরের মতো গিয়ে আলাদা রাজ্যের কথা বলেছেন। আমি তো বলছি, কোচবিহারকে ভেঙে আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে আর ফিরতে হবে না।”

যদিও এই মন্তব্যের পাল্টা দেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা। তিনি বলেন ”আমি তুফানগঞ্জে মিছিল করছি। উনি আসুন এখানে। দেখা যাক কে কার পা ভাঙে। আমার হাঁটু ভাঙা হলে আমি দু’পা ভেঙে দেব।”

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের বিস্ফোরক উদয়ন! হুমকি বিজেপিকে

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার