২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

দিল্লির নিজামউদ্দিন মার্কেজে তাবলীগ জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া ১৭৫ ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা, কোয়ারান্টাইনে ২,০০০ জন

নতুন গতি ওয়েব ডেস্ক:
নয়াদিল্লি: দিল্লির নিজামুদ্দিন মার্কেজ থেকে ১৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষা করা হল বিভিন্ন হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে ওই ব্যক্তিরা সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসা অতিথিদের সংস্পর্শে এসেছিলেন ওখানকার তাবলীগ জামাতের এক অনুষ্ঠানে। এই প্রথম একসঙ্গে একই জায়গায় থাকা এতজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা করানো হল। যদিও এখনও প্রমাণিত হয়নি, তামিলনাডু থেকে যে ব্যক্তি এসেছিলেন, তিনি করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তবুও এলাকা ‘সিল’ করে দেওয়া হয়েছে। পুলিশ সেখানে টহল দিচ্ছে যাতে কেউ সেখানে ঘুরে বেড়াতে না পারে।
মানুষের গতিবিধি খতিয়ে দেখতে ড্রোনও চালানো হচ্ছে বলে জানিয়ে গিয়েছে। প্রায় ২,০০০ ব্যক্তিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে দক্ষিণ দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এল‌াকায়। তাঁদের মধ্যে অনেককে দিল্লির অন্য প্রান্তে পাঠানো হয়েছে।
মার্চের মাঝামাঝি এখানকার বাংলাওয়ালি মসজিদে এক সমাগম হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের সংক্রমণ নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে।
অতিথিদের মধ্যে একজন গত সপ্তাহে শ্রীনগরে মারা যান করোনায় আক্রান্ত হয়ে। তিনি কাশ্মীরে ফেরার আগে উত্তরপ্রদেশেও গিয়েছিলেন। বাকি অতিথিদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন একজন। ছ’জন এসেছিলেন সৌদি আরব থেকে।
সরকারি সূত্রে জানানো হয়েছে দিল্লি, শ্রীনগর ও দেওবন্দে থাকা ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। বহু অতিথিই ভারতের নানা প্রান্তে গিয়েছিলেন অনুষ্ঠানের পরে। সমাবেশের পরে তাঁরা ২০-৩০টি বাসে করে এলাকা ছেড়ে চলে যান। তবে বহু ব্যক্তি মার্কেজ মসজিদেই রয়ে যান।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির নিজামউদ্দিন মার্কেজে তাবলীগ জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া ১৭৫ ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা, কোয়ারান্টাইনে ২,০০০ জন

আপডেট : ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার