১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

আনিস খান হত্যাকাণ্ড: সিবিআই তদন্তের দাবি করায় ফোনে পরিবারকে খুনের হুমকি

নতুন গতি নিউজ ডেস্ক: আনিস খান হত্যাকাণ্ডে নয়া মোড়। সিবিআই তদন্ত দাবি করায় ফোনে খুনের হুমকি দেওয়া হয় বলেই দাবি আনিসের দাদা সাবির খানের।

আনিসের দাদার দাবি, রাত ১.০৪ নাগাদ অচেনা নম্বর থেকে একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে পরিবারের সকলকে খুনের হুমকি দেওয়া হয়। অডিওটি ভাইরালও হয়ে যায় নিমেষে।

সূত্রের খবর, কবর থেকে তুলে আনিসের দেহের আবারও ময়নাতদন্ত হতে পারে। আধিকারিকরা মনে করছেন তদন্তের স্বার্থে আনিসের নখের নমুনা এবং কোনও হাড়ে আঘাত রয়েছে কিনা তা জানা প্রয়োজন। সে কারণে সিটের আধিকারিকরা আনিসের পরিবারকে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথাই জানিয়েছেন। এবার ময়নাতদন্ত অবশ্য কলকাতার হাসপাতালেই হওয়ার কথা।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনিস খান হত্যাকাণ্ড: সিবিআই তদন্তের দাবি করায় ফোনে পরিবারকে খুনের হুমকি

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার