২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

আবাসের ঘরের নামে ‘কাটমানি’! কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 12
সফিকুল আলম, নতুন গতি, মালদা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে ভুয়ো ফর্ম বিলি করে উপভোক্তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা না দিলে আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই ফর্ম বিলি ও টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন উপভোক্তা।
ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর এলাকার। অভিযোগ, মহেন্দ্রপুরের কংগ্রেস পঞ্চায়েত সদস্য রঞ্জন স্বর্ণকার বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ফর্ম দেন এবং প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। অভিযোগকারীদের দাবি, পরে তাঁরা জানতে পারেন, একাধিক পরিবারের কাছ থেকেই ওই টাকা নেওয়া হয়েছে। এমনকি বিলি করা ফর্মটিও ভুয়ো বলে অভিযোগ।
বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়ায়। এরপরই ফর্ম বিলি ও টাকা চাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে। অভিযোগকারীদের দাবি, থানায় অভিযোগ দায়েরের পর থেকেই রঞ্জন স্বর্ণকারের খোঁজ মিলছে না।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতৃত্ব কংগ্রেসকে নিশানা করে দুর্নীতির অভিযোগ তুলেছে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্ব অভিযোগের বিষয়ে সাফাই দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

জ্ঞানেশের গ্রেফতারের দাবিতে বসিরহাটে ভোটারদের মিছিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবাসের ঘরের নামে ‘কাটমানি’! কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার