২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

আস্ত শৌচাগার ‘চুরি’র ঘটনায় হতবাক শহরবাসী। ঘটনায় থানা দ্বারস্থ কাউন্সিলর

  • নতুন গতি
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • 11

নিজস্ব সংবাদদাতা :চোরেরা বাড়ি ঢুকে সোনাদানা, নগদ অর্থ মূল্যবান জিনিসপত্র বা জামাকাপড় চুরি করে নিয়ে গিয়েছে—এমনটা তো সবসময় হয়ে থাকে। কিন্তু, তাই বলে শৌচাগার ‘চুরি’! এমন অভিযোগ কেউ আগে শুনেছেন বলে তো মনে হয় না। ধন সম্পত্তি,টাকা ,পয়সা , মূল্য বান এমনকি পুকুর চুরির ঘটনার কথা শুনলেও ঘটেছে আস্ত একটি শৌচাগার চুরির ঘটনা এইবার শুনবেন।ঘটনাটি জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়ার এলাকায়।

পুরসভার উদ্যোগে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোকে নতুন ভাবে রিপেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে।সেই অনুযায়ী জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মন জয়ন্তীপাড়া এলাকায় একটি শৌচাগার দেখতে গেলে তিনি অবাক। সেখানে গিয়ে তিনি দেখেন পুরো টয়লেটের ইট থেকে লোহা,মাটি সবটাই চুরি গিয়েছে। এমন আজব ঘটনা দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান তিনি। শৌচাগার সম্পন্নের কাজ কিভাবে করবেন সেই নিয়েই চিন্তিত হয়ে পড়েন কাউন্সিলর। পুরসভার উদ্যোগে রিপেয়ার করার কাজ নিলেও এইবার এই টয়লেটের কাজ কিভাবে করবেন তিনি? প্রশ্ন চিহ্ন থেকেই যায়। কারণ রিপেয়ার করার জায়গাই নেই… সবটাই শেষ, আবার নতুন ভাবে শুরু করে এই কাজ করতে হবে। যদিও কাউন্সিলর বলেন, বিষয়টি পুরসভার নজরে আনা হবে। অন্যদিকে এলাকাবাসীদের কাছে এ বিষয় নিয়ে চাইলে মুখ খুলতে নারাজ তারা। তাদের বক্তব্য, কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয়। তবে এমন কাজ যাতে পুনরায় না হয় তার জন্য দোষীদের চিহ্নিত করে শাস্তি কাম্য।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আস্ত শৌচাগার ‘চুরি’র ঘটনায় হতবাক শহরবাসী। ঘটনায় থানা দ্বারস্থ কাউন্সিলর

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার