২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

আগামী বছর ২০ ও ২১ এপ্রিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন জানালেন মুখ্যসচিব

নতুন গতি নিউজ ডেস্ক: কলকাতায় ফের বসছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। করোনার কারণে গত ২ বছর এই সম্মেলনের আয়োজন করতে পারেনি রাজ্য সরকার। তবে এবার আগামী বছর এপ্রিল মাসে বসছে সেই সম্মেলন। সোমবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যসচিব।

আগামী বছর ২০ ও ২১ এপ্রিল কলকাতায় বসছে  বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলনের আগে শিল্পপতিদের আহ্বান জানাতে বিভিন্ন দেশে যাবেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে রোড শো-ও করবেন।

সোমবার ইকোপার্কে এক অনুষ্টানে রাজ্যপালকেও শিল্পপতিদের বাংলায় আসার আহ্বান জানানোর অনুরোধ করেন। সূত্রের খবর রাজ্যপাল সেই ডাকে সাড়াও দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন তিনি চান এরাজ্যে শিল্পপতিরা আসুন। পাশাপাশি বিনিয়োগও আসুক বাংলায়। রাজ্যের শিল্পের জন্য যা করার তিনি তা করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

উল্লেখ্য, প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় নিয়ম করে একটা কথা বলে চলেছেন। সেটা হলো, এবার তিনি চান বাংলাকে শিল্পে এক নম্বর স্থানে নিয়ে যেতে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। সেই পদক্ষেপের অঙ্গ হিসাবে দু’বছর পর ফের বানিজ্য সম্মেলনের আয়োজন। আর এই বানিজ্য সম্মেলনের প্রেক্ষিত তৈরির জন্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপালও যদি পথে নামেন (রোড শো) তাহলে তা যে বাংলার জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক হবে তা বলাই বাহুল্য। অনন্ত বিগত কয়েক বছরে রাজ্য রাজ্যপাল সম্পর্কের নিরিখে ভাবলে তো অবশ্যই। রাজ্য সরকার সূত্রে খবর, বিশ্ববাংলা সম্মেলন সফল করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে থাকছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আগামী বছর ২০ ও ২১ এপ্রিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন জানালেন মুখ্যসচিব

আপডেট : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার