২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

লোকপুরে ফের চোলাই মদ ও দুটি মোটরসাইকেল সহ ধৃত- ২

  • নতুন গতি
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার
  • 27

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার পুলিশ আশি লিটার অবৈধ চোলাই মদ,দুটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক করল। জানা গেছে লোকপুর থানার OC পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পেয়ে ASI প্রশান্ত রায়, নয়ন ঘোষ ও সত্যেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে স্থানীয় থানা এলাকার বারাবন জঙ্গল মোড়ের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে টহলদারি শুরু করেন। কিছুক্ষণ পরেই এক যুবক মোটর বাইক নিয়ে পীঠে ব্যাগ ঝোলানো অবস্থায় পুলিশের সামনে দিয়ে পার হবার সময় পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই ব্যাগের মধ্যে লুকনো চোলাই মদ বেরিয়ে আসে। মিনিট কয়েক পর আরো এক যুবক ওই রাস্তা ধরেই মোটর বাইক সহ পেছনে বস্তা বাঁধা অবস্থায় পুলিশের সামনে পড়ে। তাকেও তল্লাশি চালিয়ে দেখেন জ্যারিকেন ভর্তি চোলাই মদ। পুলিশ দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে সেই সাথে আশি লিটার চোলাই মদ ও দুটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে। ধৃতদের পরিচয়ে জানা যায় জীবন মন্ডল ওরফে বাউরি দুবরাজপুর থানার মেটেলা গ্রামের এবং অপরজন স্থানীয় থানার বিশালপুর গ্রামের শুভাশিস জমাদার ওরফে মদন। ধৃত দুজনকেই মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর।উল্লেখ্য
বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া সহ অন্যান্য গ্রাম থেকেই বেশিরভাগ চোলাই মদ পাচার করা হচ্ছে লোকপুর থানা এলাকা সহ দুবরাজপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লোকপুরে ফের চোলাই মদ ও দুটি মোটরসাইকেল সহ ধৃত- ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার