২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কালিয়াচক-২ গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান খুরশেদ আলির অকাল মৃত্যুতে শোকের ছায়া

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার
  • 6

নতুন গতি,নিজস্ব প্রতিবেদক, শুক্রবার কালিয়াচক-১ ব্লকের কালিয়াচক-২ গ্রামপঞ্চায়েতের থানা পাড়ার নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান খুরশেদ আলির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। তিনদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি ছিলেন। এদিন বিকেল নাগাদ মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারন করোনা কিনা তা জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার পর রিপোর্ট এলেই মৃত্যু কারন জানা যাবে । খুরশেদ আলি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন করার জন্য সচেষ্ট থাকতেন। এই মৃত্যু খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভিন্ন দলের নেতারা। বিধায়ক সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, চৌরঙ্গী এলাকার নেতা এনারুল হক, কালিয়াচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, পঞ্চায়েত প্রধান, সহ বিভিন্ন সদস্যরা। তিনি পরপর তিনবারের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। স্থানীয় কংগ্রেস নেতা এনারুল হক বলেন, করোনা কিনা রিপোর্ট এলে জানা যাবে কী কারনে মৃত্যু হল । এদিন মৃত্যুর খবরে বিধায়ক ঈশা খান চৌধুরী ও ফোন করে মৃত্যু খবর নেন ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালিয়াচক-২ গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান খুরশেদ আলির অকাল মৃত্যুতে শোকের ছায়া

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার