৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার দাবিতে কলকাতায় ছাত্র পরিষদের মোমবাতি মিছিল

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার দাবিতে আজ কলকাতার রাজপথে মোমবাতি মিছিল করলো কংগ্রেসের ছাত্র সংগঠন । একই সঙ্গে “যুদ্ধ নয়, শান্তি চাই” ব্যানার হাতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে রামলীলা ময়দান পর্যন্ত পদযাত্রার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ থেকে বিরত থাকার ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয় ।

মিছিলে হাঁটেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, রাজ্য ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান ফারুক আহমেদ, কলকাতা জেলা ছাত্র পরিষদ সভাপতি দেবজ্যোতি দাস, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল,‌ উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রাণা রায়চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব । মিছিল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে ইউক্রেনে আটকে পড়া সমস্ত ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার দাবি জানান ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ।

এভাবেও ফিরে আসা যায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার দাবিতে কলকাতায় ছাত্র পরিষদের মোমবাতি মিছিল

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার