১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

রাতের অন্ধকারে গুলি করে খুন ব্যবসায়ীকে বীরভূমে

  • নতুন গতি
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • 6

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সোমবার রাত্রি ১১ নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর এলাকার ব্যবসায়ী কমলকান্তি দে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কী কারণে খুন করা হয়েছে, কারাই বা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাল, তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার-চারটি গুলিতে একেবারে ঝাঁজরা হয়ে গিয়েছে ওই ব্যবসায়ীর দেহ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুস্কৃতিকারীরা তখনও অধরা।

আততায়ীর গুলিতে নিহত ব্যবসায়ীর নাম কমলকান্তি দে।তিনি ময়ূরেশ্বরের সারদা মোড়ে অবস্থিত পেট্রল পাম্পের মালিক এবং সাঁইথিয়া পুরসভার আনচালিয়া ময়দানের বাসিন্দা। উল্লেখ্য,প্রতিদিনের মতো সোমবার রাতে পেট্রল পাম্প বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে ঘটনাটি।পাম্প থেকে কিছুটা এগোতেই একটি অন্ধকার জায়গায় জনা কয়েক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর বাইক থামিয়ে পথ আঁটকায় এবং তাঁকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পেট্রোল পাম্প মালিক কমলকান্তি দে। তাঁকে উদ্ধার করে দ্রুত সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা দেখে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার সিউড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহটি আনা হয়।রহস্য উদঘাটনে শুরু হয়েছে পুলিশি তদন্ত।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাতের অন্ধকারে গুলি করে খুন ব্যবসায়ীকে বীরভূমে

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার