২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

Breaking news: অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ

নতুন গতি ওয়েব ডেস্ক: আজ অ্যাপোল হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ। শনিবার রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দিতে চেয়েছিলেন। তবে পরিবারের সঙ্গে আলোচনার পর রবিবার ছুটি নেওয়ার সিদ্ধান্ত হয়। সৌরভের শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। দুটি স্টেইন বসানোর পর এখন সম্পূর্ণ সুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট। রবিবার সকালে একদফায় সৌরভকে পরীক্ষা করা হয়।

তারপরই হাসপাতাল থেকে ছাড়া হয় মহারাজকে। তারপর রবিবার সকাল ১০ টা ৫২ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন সৌরভ। হেঁটেই নিজের গাড়িতে ওঠেন তিনি। রওনা দেন বেহালার বাড়ির উদ্দেশে। গাড়ি ছাড়ার পর হাত নাড়িয়ে যান সৌরভ। অ্যাপোলো হাসপাতালের তরফে সৌরভের সঙ্গে কোনও চিকিৎসক যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হবে। বৃহস্পতিবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে মহারাজের হৃদ যন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। মসৃণ ভাবেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে।

প্রাক্তন ভারত অধিনায়কের চিকিৎসার পর চিকিৎসক আফতাব খান জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। একজন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে পারবেন। কোনওরকম চিন্তার কারণ নেই। পরিবার সূত্রে খবর, আগামী কয়েকদিন ডাক্তাররা সৌরভকে বাড়িতেই নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

Breaking news: অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ

আপডেট : ৩১ জানুয়ারী ২০২১, রবিবার