নিউজ ডেস্কঃ এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি নিজেই ট্যুইট করে তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে এ কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রিয় রাজ্যবাসী, কয়েকদিন ধরেই আমার শরীরে কোভিড-১৯ উপসর্গ দেখা যাচ্ছিল।টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সমস্ত সঙ্গীদের কাছে আর্জি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা করোনা টেস্ট করিয়ে নিন। আমার কাছের সম্পর্কের লোকজন কোয়ারেন্টিনে চলে যান।
বিগত দিনগুলিতে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের তিনি কোভিড 19 টেস্ট করানোর ও কোয়ারানটাইনে যাওয়ার আর্জি জানিয়েছেন।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একাধিক আধিকারিক ও কর্মীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
Breaking News: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান করোনা আক্রান্ত, নিজেই জানালেন টুইট করে
-
নতুন গতি - আপডেট : ২৫ জুলাই ২০২০, শনিবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















