২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

ফের বীরভূমে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :

বীরভূমে ফের বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত -১।

বিগত কয়েক দিন ধরেই জেলার প্রায় প্রতিটি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা। সেইসাথে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে আটকেও পড়ে বেশ কিছু দুস্কৃতিকারী। বুধবারও জেলায় ফের বোমা উদ্ধার হল, পাশাপাশি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতিকারীকে আটক করে পুলিশ বলে জানা গেছে। মঙ্গলবার রাত নটা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় টহল দেওয়ার সময় একজন যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ ওই যুবককে আটকে তল্লাশি করতেই, তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল শেখ । বাড়ি রামপুরহাট থানার বগটুই মোড়ে। ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে। ধৃত যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে কিভাবে এলো এবং কি উদ্দেশ্য নিয়ে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ।

অপরদিকে খয়রাসোল থানার পুলিশ স্থানীয় গোপালপুর মোড় সংলগ্ন একটি পুকুর পাড়ের শরঝোঁপ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ বোমা মজুদকৃত জায়গাটি ঘিরে ফেলে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলার বিভিন্ন এলাকা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের বীরভূমে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত এক

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার