খান আরশাদ, বীরভূম:
গেট ভেঙ্গে রাজনগর বিডিও অফিসে ঢোকার চেষ্টা বিজেপি বিক্ষোভকারীদের। শুক্রবার বিকেলে রাজনগর বিডিও অফিসে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেয় বিজেপি। রাজনগর বেসিক স্কুল থেকে গণডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের জন্য বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। বর্তমান সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি চলছে, তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। আগে থেকেই রাজনগর বিডিও অফিসে রাজনগর থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিক্ষোভকারী বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার জন্য গেট ভেঙ্গে ঢোকার চেষ্টা করেন। অপর পক্ষে পুলিশ বিজেপি কর্মীদের বিডিও অফিস চত্বরে ঢুকতে বাধা দেয়। অবশেষে বিজেপির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি রাজনগরের বিডিওর কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারক লিপি দেন। পাশাপাশি বিএলআরও অফিসে স্মারকলিপি দেন বিজেপি কর্মীরা।
রাজনগর এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা, আবাস যোজনার বাড়ি, জল জীবন মিশন প্রকল্প ও পাট্টা বিলিতে দুর্নীতি সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন
জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, জেলা সহসভাপতি উত্তম রজক ও কৃষ্ণকান্ত সাহা, জেলা সম্পাদক অনুপ গড়াই সহ শ্যামল গোস্বামী, জয়ন্ত আচার্য্য, সুমিত দত্ত ও ধনঞ্জয় দাস প্রমুখ।
নতুন গতি 





















