২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

পুরসভা চালু সহ ২২ দফা দাবি নিয়ে চাঁচল ১ নং ব্লকের বিডিও কে স্মারকলিপি বিজেপির

  • নতুন গতি
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার
  • 9

উজির আলী, নতুন গতি, চাঁচল:১৪ ফেব্রুয়ারি, একগুচ্ছ দাবি নিয়ে মালদহের চাঁচল ১ নং ব্লকের বিডিওকে স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতৃত্ব৷ শুক্রবার বিজেপির চাঁচল ১ নং ব্লক কমিটির মন্ডল সভাপতি প্রশান্ত মন্ডল ও দলীয় নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামীর নেতৃত্বে উৎপত্তি স্থল রায়পাড়া থেকে দলীয় কর্মী-সমর্থকরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছান। পরে তাদের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে ঢুকে ব্লক আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের ২২ দফা দাবিপত্র তুলে দেন।

তাদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা পঞ্চায়েতে এবং ব্লক গ্রাম সংসদে প্রকাশ করতে হবে , ১০০ দিনের কাজে ব‍্যাপক দূর্নীতি হচ্ছে পঞ্চায়েত গুলিতে অবিলম্বে তা বন্ধ করতে হবে। চাঁচল শহর মহকুমা সদর হলেও গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে,অবিলম্বে পুরসভা ঘোষণার দাবী সহ চাঁচলকে যানজট মুক্ত করা শুরু করে, গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে আলো, পথ সংস্কার, নালা পরিস্কার নিয়ে ২২ দফা দাবীতে তারা স্মারক লিপি জমা করেন। পরে স্মারকলিপি গ্রহন করে বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান,দাবিগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। শেষে বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীরা চাঁচল নেতাজি মোড়ে একটি পথসভাও করেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুরসভা চালু সহ ২২ দফা দাবি নিয়ে চাঁচল ১ নং ব্লকের বিডিও কে স্মারকলিপি বিজেপির

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার