২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

রাজনগর থানা শান্তিকমিটির সম্পাদক তথা সমাজসেবী সুনীল মন্ডল প্রয়াত। শোক স্তব্ধ এলাকাবাসী

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রাজনগর থানা ও ব্লকের অন্তর্গত ছোটবাজার গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী সুনীল মন্ডল আজ বৃহস্পতিবার প্রয়াত হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ তাঁর স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা বর্তমান৷ প্রয়াত সুনীল বাবু রাজনগর থানা শান্তি কমিটির সম্পাদক পদে আসীন ছিলেন৷ তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার অগণিত মানুষ৷

এদিন বিকেলে নিজ বাস ভবনে তিনি মারা যান ৷ সন্ধ্যায় বক্রেশ্বর নিয়ে যাওয়া হয়৷ রাজনগর ছোটবাজারে তাঁর বাড়িতে জাতীয় কংগ্রেসের তরফে ও আরও অনেকে তাঁকে শ্রদ্ধা জানান৷ রাজনগর থানার সামনে মরদেহ কিছুক্ষণ শায়িত রাখা হয়৷ থানার পক্ষ থেকে, শান্তি কমিটির তরফে, স্থানীয় নাগরিকদের পক্ষ থেকেও এদিন পুষ্প দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট মানুষজন প্রমুখ৷ অনেককে বলতে শোনা যায়, রাজনগর অন্যতম একজন সমাজসেবী তথা সমাজকর্মীকে হারাল৷ তাঁর এইরুপ চলে যাওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া৷ শোক স্তব্ধ এলাকাবাসী৷ শান্তি কমিটির তরফে শোক সভার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে৷

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগর থানা শান্তিকমিটির সম্পাদক তথা সমাজসেবী সুনীল মন্ডল প্রয়াত। শোক স্তব্ধ এলাকাবাসী

আপডেট : ১৬ অগাস্ট ২০১৯, শুক্রবার