সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি,কেশপুর:-অভিনব প্রতিবাদ! এবার নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন এক হবু বর। তিনি তাঁর বিয়ের কার্ডের ওপরে NO CAA, NO NRC লিখে নীরব প্রতিবাদ জানালেন। এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরে কেশপুর থানার মুগবসান গ্রামে হয়েছে। হবু বর মহ: আলিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমপক্ষে একটা প্রতিবাদ তো থাকলো। যে এই অস্থির সময়ে বিয়েটা করলেও সামাজিক সচেতনতা হারিয়ে ফেলিনি। নাগরিকত্ব সংশোধনী আইন সমাজের পক্ষে একটা অভিশাপ। এই অভিশাপকে দূর করার জন্য প্রতিবাদ জারি রাখা দরকার। প্রসঙ্গত, রাজ্যসভার স্কোরবোর্ডে বিলের পক্ষে 125 ফুটে উঠতেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়েছিল। সেদিন রাতেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কেশপুরের মুগবসান।

বিক্ষোভকারীদের মুখে ছিলো কালা আইন মানছি না মানব না স্লোগান।তবে বিয়ের কার্ডে এই ধরনের অভিনব প্রতিবাদ নেটিজেনদের মনে দাগ কেটেছে।
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
বিয়ের কার্ডেও নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে নীরব প্রতিবাদ
-
নতুন গতি - আপডেট : ৩০ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























